হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামীকাল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হজ কার্যক্রমেরসাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার কথা বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৫ জুন ২০২৩ বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৬ ও ১৭ জুন সাপ্তাহিক ছুটির দিন নির্ধারিত ব্যাংক সকাল ১০ টা থেকে বিকাল ৫ পর্যন্ত খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।