অর্থ লিপি

২৪ মে ২০২৬ রবিবার ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদযাত্রায় সড়কের চাপ কমাতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি: বিজিএমইএ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসন্ন ঈদকে কেন্দ্র করে সড়কে বাড়তি চাপ কমাতে ধাপে ধাপে পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ রোববার (২৪ মে) বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ২৫ মে মোট ৬৬৪টি কারখানায় ছুটি দেয়া হবে। ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানা, যা মোট কারখানার প্রায় ৪৩ শতাংশ, ছুটিতে যাবে। এছাড়া ২৭ মে আরও ২৫১টি কারখানা বন্ধ হবে।

বিজিএমইএ বলছে, একদিনে বিপুলসংখ্যক শ্রমিকের ঢাকা ছাড়ার চাপ কমাতে এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এ পরিকল্পনা নেয়া হয়েছে।

এদিকে, আসন্ন এই ঈদ উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।