অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ঢাকায় কার্ডধারীদের কাছে এবার পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে প্রবল গতিতে। এ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা মহানগরীতে টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হবে। আগামীকাল থেকে এই কার্যক্রম শুরু হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছরের আলোকে ও পেঁয়াজের খারাপ মৌসুমের বিবেচনায় আগামীকাল থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে।

তবে এ কার্যক্রম টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

দেশে সর্বত্র বাজারের চলছে অস্থিরতা, পেঁয়াজের বাজার বেশ কিছুদিন ধরেই চলছে উর্ধ্বগতিতে। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দামই বাজারে গত কয়েক দিনে বেড়েছে। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৭০ থেকে ৭৫ টাকায়।

টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে সাধারণত চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হয়।

কোনো কোনো মাসে চালও বিক্রি করা হয়েছে। এ ব্যবস্থায় খোলাবাজারের তুলনায় কম দামে কার্ডধারীরা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।