অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড লুব অয়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশে পেট্রোনাস লুব্রিক্যান্টসের একমাত্র পরিবেশক ইউনাইটেড লুব অয়েল লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি বীমাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড লুব অয়েলের পরিচালক ওয়ায়েজ মাহমুদ ও উপদেষ্টা খালিদ হাসান। এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন সিইও উত্তম কুমার সাধু, কনসালট্যান্ট সফিউল ইসলাম খান, সিএফও মিল্টন বেপারি ও গ্রুপ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সের প্রধান রাজীব কান্তি সাহা। 

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন৫০০ কোটি পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২১.০৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৩৭.৯৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।