আবারও যৌথ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার দেশটিতে এ নিয়ে অষ্টমবারের মতো হামলা চালালো যুক্তরাষ্ট্র। অন্যদিকে ১১ই জানুয়ারি যৌথ হামলা চালানোর পর দ্বিতীয়বারের মতো যৌথ হামলায় অংশ নিলো যুক্তরাজ্য।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, এদিন হুতিদের আটটি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। হুতিদের ভূগর্ভস্থ স্টোরেজ সাইট, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি সক্ষমতা লক্ষ্য করে হামলাগুলো চালান হয়। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগর দিয়ে “বাণিজ্যের অবাধ প্রবাহ” রক্ষা করতেই এ হামলা চালানো হয়েছে।
অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডস এ হামলায় সমর্থন দিয়েছে বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।
হুতি মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন হামলা তাদেরকে ইসরাইলি মালিকানাধীন বা ইসরাইলগামী জাহাজে হামলা চালানো থেকে বিরত রাখতে পারবে না।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।