অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ১০ দল নিয়ে হবে ক্রিকেটের এই মেগা আসর, যার মধ্যে আট দল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। বাকি দুই দল ঠিক হবে বাছাই পর্বের মাধ্যমে। ১০ দল নিয়ে হব এই বাছাই পর্ব যেখান থেকে মাত্র দুই দলের ভাগ্যের শিকে ছিঁড়বে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শেষ দুইটি টিকিট নিজেদের করে নিতে ১০ দলের বাছাই পর্বের পর্দা উঠছে ১৮ জুন। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য এই বাছাই পর্বে স্বাগতিক দল ছাড়াও লড়বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্বের বাকি দলগুলো হলো -নেপাল, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওমান, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। ভেন্যুগুলো হলো -হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব ও তাকাসিংহ ক্রিকেট ক্লাব।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।