অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

গ্লোবাল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা, ক্যাশ ফ্লোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেডের (GLOBALINS) গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।

আজ ( ১১ জুন)২০২৬ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS)হয়েছে ১.২৯  টাকা। আগে ছিল ১.৫৮ টাকা ।

শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে ১.৬৪ টাকা, যা আগের বছরে ছিল ০.২৬ টাকা।সমাপ্ত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৪.৮৩ টাকা,যা আগে ছিল ১৪.৫৪ টাকা।

আগামী ১৮ আগস্ট  ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই,২০২৬ তারিখ ।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।