দেশে ব্যাংক ঋণের গড় সুদহার বেড়েছে ,ব্যাংক ঋণে ৯ শতাংশ সুদহারের সীমা উঠে যাওয়ারপর সুদের হার বাড়িয়েছে দেশের বেশির ভাগ ব্যাংক। গত জুলাইয়ে ঋণের গড় সুদহার বেড়ে৭.৭৫ শতাংশে উঠেছে, আগের মাস শেষে যা ৭.৩১ শতাংশ ছিল। একই মাসে আমানতেরসুদ সামান্য বেড়ে গড়ে ৪.৪৬ শতাংশ হয়েছে। আগের মাস শেষে যা ৪.৩৮ শতাংশ ছিল।
ব্যাংক গুলির আমানতের তুলনায় ঋণের সুদ বেশি বৃদ্ধির ফলে ব্যাংকের মার্জিন বেড়েছে। গত জুলাইয়ে ঋণ–আমানতে সুদের হারের ব্যবধান (স্প্রেড) দাঁড়িয়েছে ৩.২৯ শতাংশ, আগের মাস শেষেযা ২.৯৩ শতাংশ ছিল।
দেশের ব্যবসায়ীদের দাবি মেনে ২০২০ সালের এপ্রিল থেকে ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারেরসীমা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০কোটি ডলার ঋণের শর্তের কারণে গত ১ জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু হয়েছে।এখন ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহারের (স্মার্ট) সঙ্গে ৩ শতাংশ যোগ করে সুদহার নির্ধারণ করবে ব্যাংকগুলো। আগস্টের স্মার্ট দাঁড়িয়েছে ৭.১৪ শতাংশ।জুলাইয়ে যা ৭.১০ শতাংশ ছিল।
গত বছরের জুলাই শেষে আমানতের গড় সুদহার ছিল ৪.০৪ শতাংশ। এর বিপরীতে গড়ে ৭.০৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। এতে স্প্রেড দাঁড়ায় ৩.০৫ শতাংশ।