দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (WALTON)উদ্যোক্তা পরিচালক এসএম শামসুল আলম কোম্পানির মোট ৩ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ২৫৩টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।
তথ্য অনুসারে, ঘোষিত শেয়ারের মধ্যে তার মেয়ে তাহমিনা আফরোজ তান্নাকে (পরিচালক) ৯১ লাখ ৭৫ হাজার ৭০১টি শেয়ার, আরেক মেয়ে সাবিহা জারিন ওরোনাকে (সাধারণ শেয়ারহোল্ডার) ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৭০১টি শেয়ার ও তার স্ত্রী শাহিনুর আক্তার জলিকে (সাধারণ শেয়ারহোল্ডার) ৯০ লাখ ৮৭ হাজার ৮৫১টি শেয়ার উপহার হিসেবে দেবেন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
দেশের পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০ হাজার ১৬ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৯৮.৫১ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০.৬৬, বিদেশী বিনিয়োগকারী ০.১০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ০.৭৩ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।