অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

ইসরাইলের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের সায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে যে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের যুদ্ধবিরতির একটি প্রস্তাবিত চুক্তিতে সাড়া দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এক সিনিয়র নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

হামাসের ওই সিনিয়র কর্মকর্তা বলেন, নতুন একটি যুদ্ধবিরতির খসড়া প্রস্তুত হয়েছে এবং আমরা তাতে ইতিবাচক সাড়া দিয়েছি। তবে হামাসের পক্ষ থেকে গাজা পুনর্গঠন সংক্রান্ত কয়েকটি ধারা বা শর্তও যেন সেখানে সংযুক্ত করা হয়, তা বলা হয়েছে।

তিনি আরও বলেন, হামাস নতুন এ চুক্তিতে আহত ফিলিস্তিনিদের চিকিৎসার বিষয়ে পরিবর্তন আনার কথা বলেছে। যার মধ্যে তাদের বিদেশের হাসপাতালে স্থানান্তর ও বাড়ি ফিরিয়ে আনার বিষয়ও আছে।

বাংলা‌দেশে ফের আশ্রয় নিয়েছে ৭ মিয়ানমার বর্ডার গার্ড

তবে প্রস্তাবিত চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। চুক্তিটি তৈরি করেছে ইসরাইল, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এর আগে সূত্রের বরাতে জানা গিয়েছিল, গাজায় ৬ সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। আর এ সময়ে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাসের কাছে থাকা ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়া হবে।

এদিকে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের সাড়া দেয়ার বিষয়টি তারা পর্যালোচনা করে দেখছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, তিনি বুধবার ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে হামাসের প্রস্তাবে সাড়া দেয়ার বিষয়ে আলোচনা করবেন।

প্রায় এক সপ্তাহ আগে হামাসের কাছে এ খসড়া প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে চুক্তির কিছু অংশ অস্পষ্ট ও অনিশ্চিত হওয়ার কারণে হামাস এর সাড়া দিতে মঙ্গলবার পর্যন্ত সময় নেয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।