শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (RDFOOD) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৪ – মার্চ ২০২৪) ও (জুলাই ২০২৩ – মার্চ ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ৩০ ই এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৪ – মার্চ ২০২৪) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৫২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৬৮;টাকা।

অপরদিকে ৩ প্রান্তিক মিলেয়ে গত ৯ মাসে (জুলাই ২০২৩ – মার্চ ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১.২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১.৪২ টাকা।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১.৫২ টাকা, যা আগের বছরে ছিল ১.২৮ টাকা
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১৬.৮০ টাকা, যা আগে ছিল ১৬ টাকা।