অর্থ লিপি

১ আগস্ট ২০২৬ শনিবার ১৭ শ্রাবণ ১৪৩৩

আমানতের সুদহার বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংকগুলো তারল্য সংকট মোকাবিলার জন্য আমানতের সুদের হার বাড়াচ্ছে ।ব্যাংকগুলোর বাড়তি আমানত সংগ্রহ করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোও আমানতের সুদহার বাড়াতে শুরু করেছে। এর প্রভাবে ইতিমধ্যে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে ব্যাংকগুলোতে। তবে এখন মূল্যস্ফীতির হারের নিচেই রয়ে গেছে আমানতের সুদহার।   

উল্লেখ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক গত জুলাই,২০২৩ থেকে সুদেরহার সীমিত আকারে বাজারভিত্তিক করেছে। ফলে ঋণের সুদের হারের ঊর্ধ্বসীমা তুলে নিয়ে এখন বাড়তি হারে নতুন সীমা আরোপ করেছে। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেমন ঋণের সুদহার বাড়াতে পারছে, তেমনি আমানতের সুদের হারও বাড়াতে পারছে। ঋণ ও আমানতের সুদের হারের মধ্যকার ব্যবধান সর্বোচ্চ ২ থেকে ৪ শতাংশের মধ্যে রাখতে হবে। ফলে ঋণের সুদ হারের চেয়ে আমানতের সুদের হার ২ থেকে ৪ শতাংশ কম থাকবে। বর্তমানে ব্যাংকগুলোতে গড়ে ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান রয়েছে ৩.৩৩ শতাংশ। এর মধ্যে আমানতের গড় সুদ ৪.৫২ শতাংশ এবং ঋণের সুদ ৭.৮৫ শতাংশ। গত বছরের জুনে ব্যাংকে আমানতের গড় সুদহার ছিল ৩.৯৭ শতাংশ। ঐ সময়ের ব্যবধানে সুদহার বেড়েছে ০.৫৫ শতাংশ।

তবে ব্যাংকগুলো গড়ে আমানতের সুদহার আরো বেশি বাড়াচ্ছে। এর মধ্যে সরকারি খাতের ব্যাংকগুলো আমানতের সুদহার বাড়িয়েছে ৫ থেকে ৮ শতাংশ। একই সঙ্গে আকর্ষণীয় মুনাফার সঞ্চয় প্রকল্পগুলোও চালু করতে শুরু করেছে। বেসরকারি খাতের ব্যাংকগুলো আমানতের সুদহার বাড়িয়ে সর্বোচ্চ পৌনে ৯ শতাংশে নিয়ে গেছে। এসব ব্যাংক আকর্ষণীয় মুনাফার সঞ্চয় প্রকল্পগুলোও চালু করেছে। এর মধ্যে সাত বছরে দ্বিগুণ আমানতসহ নানা প্রকল্প রয়েছে।

অবশ্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমানতের সুদহার বাড়ানোর ক্ষেত্রে সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে তারা ছয় বছর মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে আড়াই শতাংশ যোগ করে আমানতের সুদ নির্ধারণ করতে পারবে। ট্রেজারি বিলের গড় সুদহার এখন ৭.৪৩ শতাংশ। এর সঙ্গে আরো আড়াই শতাংশ যোগ করলে সুদহার দাঁড়ায় ৯.৯৩ শতাংশ। অর্থাত্ এ হিসাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের বিপরীতে সুদ দিতে পারবে।

গত সেপ্টেম্বরে ১২ মাসের গড় হিসাবে মূল্যস্ফীতি হয়েছে ৯.২৯ শতাংশ। ব্যাংকগুলোর আমানতের সুদহার এখনো এর নিচে রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদহার মূল্যস্ফীতির কিছুটা বেশি হলেও মুনাফা থেকে কর ও সার্ভিস চার্জ কেটে নেওয়ার ফলে প্রকৃত সুদ আয় এখনো মূল্যস্ফীতির অনেক চেয়ে কম। এদিকে ব্যাংকগুলোতে এখন তারল্য সংকট কাটছে না। প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের তারল্য সহায়তা নিতে হচ্ছে।

আমানতের সুদহার বাড়ার কারণে সাধারণ মানুষের খুব উপকার হয়েছে, বিশেষ করে যারা ব্যাংকে টাকা সংসার চালান এমন সব মানুষের।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।