অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

মেসি মায়ামিতে প্রথম ট্রেনিং, অভিষেকের অপেক্ষায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চুক্তির আনুষ্ঠানিকতা শেষ। শুক্রবার মেক্সিকান দল ক্রুল আজুলের বিপক্ষে কি ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হবে লিওনেল মেসির? ক্লাবের একাংশের মালিক হোর্হে মাস জানিয়েছেন, ‘শুক্রবার অভিষেক হবে মেসির।’ এর আগে লম্বা ছুটি শেষে নিজেকে প্রস্তুত করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মঙ্গলবার এমএলএস ক্লাবের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ট্রেনিংয়ে যোগ দেন মেসি। রবিবার ঘরের স্টেডিয়ামে তাকে জমকালো আয়োজনে উপস্থাপন করে মায়ামি।
অনুশীলনে সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুশকেটসকেও পান মেসি। দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। শুক্রবার আজুলের বিপক্ষে মেসির অভিষেকের প্রত্যাশা মায়ামির যৌথ মালিক ডেভিড বেকহ্যামেরও, ‘আমরা জানি না লিও ম্যাচ শুরু করবে কি না বা কোন সময় মাঠে নামবে। কারণ আমি মনে করি দিন শেষে তাকে প্রস্তুত থাকতে হবে। তাকে নিরাপত্তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে ছুটি শেষে সে খেলার জন্য প্রস্তুত কি না। এক সপ্তাহ ধরে সে মায়ামিতে এবং কঠোর ট্রেনিং করেছে। টাটা মার্টিনো তার সঙ্গে অনুশীলনের সময় ছিলেন। তিনিই সিদ্ধান্ত নেবেন তাকে কখন খেলানো হবে।’

মঙ্গলবার ট্রেনিংয়ের সময় মাথার ওপর ছিল হেলিকপ্টার, ড্রোনও ঘুরছিল। মেসির অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন দুইশর মতো মিডিয়া সদস্য। তাকে গার্ড অব অনার দেন ক্লাবের অন্যরা।
মায়ামির আমেরিকান ডিফেন্ডার দিয়ান্দ্র ইয়েডলিন বলেন, ‘দেখে মনে হচ্ছে মাইকেল জর্ডান খেলতে নামছে। আমার ক্যারিয়ারে এমন কিছু ঘটবে সেটা যে ভাবিনি তা নয়, কিন্তু আমি আনন্দিত।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।