অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ভারতকে ৯৫ রানে অলআউট করলো বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত কয়েকদিনের অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের ক্রিকেটে সুবাতাস বইতে শুরু করেছে। আগের দুই ম্যাচে বিধ্বস্ত বাংলাদেশ চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ছড়ি ঘোরাচ্ছে। এদিকে মিরপুরে কোণঠাসা ভারতের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯৫ রান করতে পেরেছে ভারত। এই নিয়ে ১৪ বারের মতো কুড়ি ওভারের ক্রিকেট একশোর নিচে থামলো র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা দলটি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারতের মেয়েরা। কিন্তু বাংলাদেশের দারুণ বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা মিলে ওপেনিং জুটিতে ৩৩ রান তোলেন। ১৩ বলে ১৩ রান করে নাহিদার ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন স্মৃতি।

এরপরই মোড়ক লাগে ভারতের ব্যাটিং লাইনআপে। ওই স্কোরেই আরও দুটি উইকেট হারায় সফরকারীরা। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান অধিনায়ক হারমানপ্রীত কৌর গোল্ডেন ডাক মারেন সুলতানা খাতুনের বলে। টপ অর্ডারে ব্যাটারের পর মিডল অর্ডার ও লেট অর্ডারের কেউই বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ রান আসে শেফালির (১৯) ব্যাট থেকে। এছাড়া আমানজট কৌরের ব্যাট থেকে আসে ১৪ রানের ইনিংস। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রানে তোলে সফরকারী দল।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার সুলতানা খাতুন। ২১ রান খরচায় তার শিকার তিনটি উইকেট। এছাড়া ফাহিমা খাতুন ১৬ রানে খরচায় নেন দুটি উইকেট। মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।