অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

আবার ব্যাংক ঋণের সুদহার বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে ট্রেজারি বিলের সুদের হার বাড়ায় ব্যাংক ঋণের সুদহারও বাড়ছে। আগে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার ছিল ১১.১৮ শতাংশ, যা বেড়ে হয়েছে ১১.৪৭ শতাংশ। নতুন এই সুদহার চলতি ডিসেম্বর থেকে কার্যকর হবে। উল্লেখ্য প্রতি ছয় মাসে একবারই সুদহার বাড়ানো যাবে।

দেশে দীর্ঘ সময় ঋণের ওপর শতাংশ সুদহার নির্ধারণ করা ছিল। তবে অর্থনৈতিক সংকট কাটাতে তা তুলে নিয়ে কিছুটা বাজারভিত্তিক করা হয়েছে।এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিলস হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।নভেম্বরের জন্য স্মার্ট রেট ছিল .৪৩ শতাংশ। ডিসেম্বরের জন্য যা বেড়ে হয়েছে .৭২ শতাংশ। ফলে সুদহার আরও বেড়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা হলো, ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্প্রেডের সঙ্গে সর্বোচ্চ .৭৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। প্রাক্‌জাহাজীকরণরপ্তানি ঋণ এবং কৃষি পল্লিঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্প্রেডের সঙ্গে .৭৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।
ফলে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১১.৪৭ শতাংশ এবং প্রাক্জাহাজীকরণ রপ্তানি কৃষিঋণে সুদহার হবে ১০.৪৭ শতাংশ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।