আজ রোববার (২২শে অক্টোবর) ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করবেন। একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে বিকেল ৪টায়।
গত ৫ই অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে গত ১৪ই সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়। এ অধিবেশন কয়দিন চলবে তা অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় ২ ডজন বিল অপেক্ষমান রয়েছে। এর মধ্যে বেশকিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোন বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোন অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।