আজ বৃহস্পতিবার (১২ই অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ টাওয়ার নিকুঞ্জের কনভেনশন হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর যৌথ ভাবে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩ উদযাপন’ উপলক্ষে এক সমাপনী সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো আব্দুল হালিম বক্তব্যে বলেন, দেশের শেয়ারবাজারে নারীদের অংশগ্রহণ মাত্র ২৫ শতাংশ। এছাড়া নীলফামারীসহ অনেক জেলার বিনিয়োগকারীদের একেবারেই অংশগ্রহণ নেই। তাছাড়া যে নারীরা শেয়ার বাজারে আছেন তারা মূল সুবিধা প্রাপ্ত নয়, তাদের নামে পুরুষরাই বিনিয়োগ পরিচালনা করছেন।
এদেরকে বাজারে আনতে হবে। টেকসই অর্থনীতি গড়তে সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলে সবাইকে শুধু বিনিয়োগেই আনলে হবেনা। তাদের জন্য নিরাপত্তারও ব্যাবস্থাও করতে হবে। যারা বিনিয়োগ করতে আসবে্ তাদেরও বুঝে শুনে বিনিয়োগে আসতে হবে।
কমিশনার মোঃ আব্দুল হালিম বলেন, যেসব জেলার মানুষেরা এখনো পুঁজিবাজারে আসেনি তাদেরকে আনতে হবে। পাশাপাশি নারী বিনিয়োগকারীদের সংখ্যা বাড়াতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন ডিএসই’র এর এমডি ড. এটিএম তারিকুজ্জামান, ডিএসই’র চেয়ারম্যান প্রফেসর ডাঃ হাফিজ এমডি হাসান বাবু।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।