অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

কালকের উইকেটে তাজা ঘাস, চার পেসারও খেলাতে পারে বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের ঘরের মাঠে খেলা। ১৫ সদস্যের বাংলাদেশ দলে আছেন ৫ পেসার। সেই পেসারদের কথা ভেবেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে রাখা হয়েছে তাজা ঘাস। এতটাই যে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের একাদশে দেখা যেতে পারে তিন থেকে চারজন পেসার!

আজ বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে এ আভাসই দিয়েছেন, ‘আমাদের ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যেকোনো সময় সুযোগ দিতে পারি। ফাস্ট বোলিং বিভাগ এখন খুবই ভালো করছে। কে জানে, আমরা আগামীকাল হয়তো ৩-৪ জন পেসার নিয়ে দল সাজাতে পারবো।’

হাথুরুসিংহে আরেকটু ব্যাখ্যা করলেন, ‘দেখুন, আমাদের এখন ফাস্ট বোলার আছে। পেসারদের সুবিধা হয়, এমন উইকেট তাদের দিতে হবে।’ তবে মিরপুরের উইকেটে শুধু পেসাররাই দাপট দেখাবে, তা নয়। স্পিনারদের জন্যও আছে সুখবর, ‘এই উইকেট সবুজ থাকবে না। গরমে খুব দ্রুতই উইকেটের চরিত্র বদলে যেতে পারে। এখানে সবার ভালো করার সুযোগ থাকবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।