গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় শতাধিক পোশাক কারাখানায় শ্রমিক বিক্ষোভের জের ধরে ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘোষণা দেন তারা।
চাকরি এবং নিয়োগে নারী-পুরুষের সমান অধিকারসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।
সকালে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে চলছিলো স্বাভাবিক কার্যক্রম। পরে বিচ্ছিন্নভাবে টঙ্গী বিসিক, ভোগরা বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাংচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে অন্তত ৬০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ সদস্যরা নিয়োজিত আছেন।
শিল্প পুলিশ জানায়, বুধবার সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয়পাশে অবস্থিত এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ জানায়, আজ সকালে আশুলিয়ায় বেশ কিছু কারখানায় প্রবেশ করে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। পরে ওইসব কারখানার শ্রমিকরা বেরিয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলে অন্তত ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের কোথাও কোথাও শ্রমিকরা বিক্ষিপ্ত অবস্থান নেয়ার চেষ্টা করলে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।