ঘুম মানুষের জন্য একটি অতি প্রয়োজনীয় ও শান্তির বিষয়। আধুনিক এই সময়ে মানুষ পরিপাটি না হয়ে মানুষ ঘুম নিয়ে করছে দারুণ অবহেলা ও অনিয়ম। সারাদিনের কর্মযজ্ঞের ক্লান্তি দূর করে ফের নতুন উদ্যমে কাজ শুরুর জন্য ঘুম অপরিহার্য একটি বিষয়। মানব দেহ ও মনের গতিময় চলার জন্য সঠিক ভাবে ঘুম জরুরী।
মানুষের প্রধান শারীরবৃত্তীয় তাড়না (Physiological Drives) হচ্ছে – ক্ষুধা, তৃষ্ণা, সেক্স ও নিদ্রা। ঘুম ছাড়া মানুষ বেশি দিন বাঁচতে পারে না। আর পর্যাপ্ত ভালো ঘুম ছাড়া মানুষ শারীরিক ও মানিসিক ভাবে সুস্থ থাকতে পারে না।
ভাল ঘুমের কেন প্রয়োজন?
পর্যাপ্ত ঘুম স্মৃতি শক্তি বৃদ্ধি করে।
মেমোরির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
মনোযোগী ও একাগ্রচিত্ত করে।
মানুষের ক্রিয়েটিভিটি বৃদ্ধি করে।
দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ায়।
চেহারা সুন্দর ও আকর্ষণীয় করে।
দেহ স্লিম ফিট রাখে।
শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়।
যৌন ক্ষমতা বৃদ্ধি করে।
এথলেটিক পারফর্মেন্স বাড়ায়।
খারাপ খাদ্যের আসক্তি কমায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ইনফ্লেমেশন কমায়।
দেহের ক্ষয় পূরণ করে।
মাসল বিল্ড-আপ করে।
সর্দিকাশি ও ভাইরাস ফ্লু থেকে রক্ষা করে
স্মৃতিভ্রম (Dementia) থেকে রক্ষা করে
ক্যান্সার থেকে রক্ষা করে
হার্ট এটাক্ট ও ব্রেইন স্ট্রোক এর ঝুঁকি কমায়
ডায়াবেটিস ও স্থুলতার ঝুঁকি কমায়
স্ট্রেস, ডিপ্রেশন ও উদ্বেগ কমায়, মেজাজ ভাল রাখে ও হাসিখুশী রাখে, দীর্ঘজীবী করে।
সঠিক ভাবে পর্যাপ্ত ঘুমের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা হলো, এতসব উপকার পাচ্ছেন – বিনা পয়সায় এবং বিনা পরিশ্রমে। এত বড় সুযোগ কেন হেলায় নষ্ট করবেন?
চলবে…