পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের পুবালী ব্যাংক লিমিটেড (PUBALIBANK) লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে,ব্যাংকটি জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ১৮ এপ্রিল, ২০২৪ তারিখে বেলা ৩ টা ৩০ মিনিটে পরিচালনা পর্ষদের একটি সভা অন্যান্যদের মধ্যে বিবেচনা করার জন্য অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে তা ঐ দিন প্রকাশ করবে ব্যাংকটি।
উল্লেখ্য, ব্যাংকটি আগের বছর ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।