অর্থ লিপি

২৪ মে ২০২৬ রবিবার ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট আহরণের জন্য ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমের বিভিন্ন ফাংশনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ কারণে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট।

এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমের নতুনভাবে ডেভেলপ করা মুসক ৬.১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে- সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন সুবিধা, সাব-ফর্মে এক্সেল ফাইল থেকে ডাটা আপলোডের সুযোগ এবং ক্রয়সংক্রান্ত সাব-ফর্মে নির্বাচিত কর মেয়াদ থেকে সর্বোচ্চ পাঁচ মাস আগের তথ্য ইনপুট দেয়ার সুবিধা।

এছাড়া ওবি ডাটা এন্ট্রি ফাংশনালিটিতেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় এক্সেল ফাইল ব্যবহার করে ডাটা আপলোড করা যাবে এবং অনুমোদন প্রক্রিয়া বাতিল করা হবে। সফলভাবে ডাটা সাবমিট বা আপলোড হলে স্বয়ংক্রিয়ভাবে একটি কেস আইডি জেনারেট হবে।

একই সঙ্গে মাস্টার ডাটা লিস্ট ফাংশনালিটিতে ‘ফুল ভ্যাট অফিস নেম’ ফিল্ড যুক্ত করে সম্পূর্ণ তথ্য প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। মুসক-৯.১ ও মুসক-৯.২ এমসিএফ ফর্মেও হালনাগাদ আনা হবে, যেখানে ডকুমেন্ট তালিকায় ‘এনি আদার ডকুমেন্টস’ যুক্ত করা হবে। হার্ড কপি রিটার্ন সাবমিশন কনফার্মেশনের মাধ্যমে কোনো কর মেয়াদ অনুমোদিত হলে এটি বাধ্যতামূলক হবে। পাশাপাশি ই-মেইল ও নোটিফিকেশন পাঠানোর ক্ষেত্রে ডিডিও ইউজার আইডির ভূমিকা যাচাইয়ের ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।

এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ২৯ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময় শেষে ই-ভ্যাট সিস্টেমের সব সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।