অর্থ লিপি

৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার ২০ কার্তিক ১৪৩৩

সামিট টার্মিনাল: দুই ঘণ্টায় গ্যাস সরবরাহ কমলো ৪৬১ মিলিয়ন ঘনফুট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সামিটের এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে।

আজ ৪ নভেম্বর সকাল ১০টায় দেশে গ্যাসের মোট সরবরাহ নেমে এসেছে ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুটে। এর মধ্যে এলএনজি সরবরাহ ছিল ৫১৪ মিলিয়ন ঘনফুট। অথচ একই দিন সকাল ৮টায় এলএনজি সরবরাহ ছিল ৯৭৪ মিলিয়ন ঘনফুট। দুই ঘণ্টার ব্যবধানে এলএনজি সরবরাহ কমেছে ৪৬০ মিলিয়ন ঘনফুট।

সকাল ৮টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ ছিল ১ হাজার ৫৬৬ মিলিয়ন ঘনফুট। সকাল ১০টায় দেশীয় গ্যাস সরবরাহ ছিল ১ হাজার ৫৬৫ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দেশীয় গ্যাসের সরবরাহ প্রায় অপরিবর্তিত থাকলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মোট সরবরাহ কমেছে ৪৬১ মিলিয়ন ঘনফুট।

এর আগে পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজ চলবে। এ সময়ে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনঃগ্যাসীকরণ বন্ধ থাকবে। এতে সারাদেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।