অর্থ লিপি

২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার ৯ আশ্বিন ১৪৩৩

রুপা ও প্লাটিনামের দাম কমলো আন্তর্জাতিক বাজারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে বড় ধরনের পতন হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্পট রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ০৫ ডলারে নেমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার পাশাপাশি প্লাটিনামের দামও কমেছে। ধাতুটির দাম ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। এর ফলে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৭ দশমিক ৭৩ ডলারে।

পাশাপাশি প্যালাডিয়ামের দামও ৩ শতাংশ কমেছে। ধাতুটির প্রতি আউন্সের দাম নেমে এসেছে ১ হাজার ২৬৮ দশমিক ৮৪ ডলারে।

বাজার পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে, মূল্যবান ধাতুগুলোর এই দরপতনে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বেড়েছে।

এদিকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ২৫৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়।

সূত্র: রয়টার্স।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।