অর্থ লিপি

২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ৭ আশ্বিন ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়ানোয় সব খাতে বাড়তি চাপ তৈরি হবে: বিসিআই সভাপতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জ্বালানি তেলের মূল্য কারো সঙ্গে আলোচনা না করে ১৫ শতাংশেরও বেশি বাড়ানোয় তা দেশের সব খাতে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর একটি জাতীয় দৈনিককে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না। যে কারণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অনেক কম। এ রকম সময়ে কারো সঙ্গে আলোচনা না করে জ্বালানি তেলের মূল্য ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি করায় সব সেক্টরে বাড়তি চাপ সৃষ্টি করবে।’

তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে শিল্পের উৎপাদন খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। জিনিসপত্রের দাম কারোর নিয়ন্ত্রণে থাকবে না। মানুষের চাকরি যাবে। অনেকের ব্যবসা সংকুচিত হবে। ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাবে। সরকার যে কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে, সেটি করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্তের ফলে সরকারের ওপরে জনগণের আস্থা কমে যাবে। সার্বিকভাবে একটি আর্থসামাজিক সংকট তৈরি হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।