অর্থ লিপি

২১ জুলাই ২০২৬ মঙ্গলবার ৬ শ্রাবণ ১৪৩৩

হুতি বিদ্রোহীদের ওপর সামরিক অভিযানের বিকল্প নেই: ডেভিড ক্যামেরণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর হামলার ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ছাড়া আর কোনো বিকল্প নেই তার দেশের, এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরণ।

আজ রোববার (১৪ই জানুয়ারি) টেলিগ্রাফে দেয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হুতিদের ওপর হামলা চালানোর আগে বহুবার তাদের সতর্ক করেছে তার দেশ। এ সময় ক্যামেরণ হুশিয়ারি দিয়ে বলেন, হুতিরা যদি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলো বন্ধ করে দেয় তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।

হুতিদের বিরুদ্ধে ‘সীমিত ও লক্ষ্যবস্তুতে’ হামলা চালানোর যে অনুরোধ যুক্তরাষ্ট্র করেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাতে সম্মত হয়েছেন বলেও জানান তিনি।

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করেনা যুক্তরাষ্ট্র: বাইডেন

শুক্রবার অস্ট্রেলিয়া ও কানাডার সহায়তা নিয়ে হুতিদের প্রায় ৩০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা সর্বশেষ হামলা চালিয়েছে হুতিদের রাডার সাইটে।

তবে হুতি মুখপাত্র রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা তাদের সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার দেশের পক্ষ থেকে ইরানকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানো নিয়ে একটি ব্যক্তিগত বার্তা পাঠানো হয়েছে। হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফায় হামলা চালানোর পর এই বার্তা দিলো ওয়াশিংটন।

‘আমরা এটি ব্যক্তিগতভাবে পাঠিয়েছি এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা ভালোভাবে প্রস্তত। ’ এর বেশি কোনো কিছু জানাননি জো বাইডেন।

লোহিত সাগরে হুতিদের হামলা চালানোর বিষয়ে ইরানের বিরুদ্ধে আনা সহায়তার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এর আগে হুতিদের অস্ত্র সহায়তা করা নিয়ে তেহরানের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।