মুনাফায় ফিরলেও ২০২৫ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি। ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা এ বছর কোনো নগদ বা স্টক লভ্যাংশ পাচ্ছেন না।
সর্বশেষ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ১২.২২ টাকা লোকসান হয়েছিল। ফলে কোম্পানিটি লোকসানের ধারা থেকে বেরিয়ে মুনাফায় ফিরেছে।
একই সময়ে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.৪৯ টাকা, যা আগের বছর ঋণাত্মক ০.৭৮ টাকা ছিল। এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়ে ২.৩৮ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল মাত্র ০.২০ টাকা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯ আগস্টকে রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এ তারিখে যেসব বিনিয়োগকারীর নামে শেয়ার থাকবে, তারা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণের যোগ্য হবেন।
তবে এজিএমের তারিখ, সময় ও মাধ্যম সম্পর্কে পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।