অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

চলমান আমদানিতেও আলুর মূল্য বৃদ্ধি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি চলমান রয়েছে, এর পরেও বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। তিনদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে ভারতীয় আলু কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে।

দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন আলু কিনতে আসা পাইকাররা। দেশি আলুর থেকে ভারতীয় আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

হিলি কাস্টমস এর তথ্য মতে, গত তিন দিনে ভারতীয় ৫২ ট্রাকে ১ হাজার ৩৭৫ মেট্রিকটন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে হিলির মোকামে ও খুচরা বাজারে গিয়ে জানা যায়, ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে বন্দরের পাইকারী মোকামে বিক্রি হচ্ছে এবং হিলির খুচরা বাজারে দেশি বড় জাতের আলু ৫৪ টাকায় এবং ছোট জাতের আলু ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আলু কিনতে আসা এক ক্রেতা বলেন, দেশের বাজারে তো সব নিত্যপণ্যের দামেই আগুন। আমরা কোনো জিনিসপত্র কিনে শান্তি পাচ্ছি না। আজ একটু কম দামে কিনলেও দুই দিন পর তা আবার বেশি দামে কিনতে হচ্ছে। অন্যদিকে বাজার নিয়মিত মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই।

যে যার মত পারছেন নিত্যপণ্য বিক্রি করছেন। আর আমরা সাধারণ ভোক্তারা বিপাকে পড়েছি। আগে আমরা দেখেছি দেশি আলুর দাম বেশি হতো আর আজ দেখতেছি ভারতীয় আলুর দাম বেশি। তাহলে অবশ্যই আলু আমদানিকারকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। এই জন্য প্রশাসনকে সচেতন হতে হবে।

হিলি বাজারের এক আলু বিক্রেতা বলেন, বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে আলুর দাম বেশি। সেখানে কেজি প্রতি ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। যার কারণে দেশি কৃষকরা দেশি আলুর দাম বৃদ্ধি করেছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।