অর্থ লিপি

২ জুন ২০২৬ মঙ্গলবার ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএসইসিতে বড় পরিবর্তনের আভাস, দুই সপ্তাহের মধ্যে আসছেন নতুন চেয়ারম্যান ও কমিশনার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী দুই সপ্তাহের মধ্যে অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, পুনর্গঠিত কমিশনে একজন চেয়ারম্যান এবং চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে। নতুন নেতৃত্বের সবাই পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তি হবেন।

আজ মঙ্গলবার (২ জুন) রাজধানীর একটি মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি দক্ষ, অভিজ্ঞ ও রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “চেয়ারম্যান ও কমিশনারদের নির্বাচনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা করা হয়নি। এমনকি কোনো রাজনীতিবিদের মতামতও নেওয়া হয়নি। পুরো প্রক্রিয়াটি পেশাদারিত্ব ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হয়েছে।”

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “আমরা বাজারকে নতুনভাবে সাজাচ্ছি। নিয়োগ পেতে যাওয়া চেয়ারম্যান ও চারজন কমিশনার প্রত্যেকেই পেশাদার ব্যক্তি। তারা পুঁজিবাজার বিষয়ে যথেষ্ট দক্ষ, অভিজ্ঞ এবং দায়িত্ব পালনে সক্ষম।”

পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বিরাজমান আস্থার সংকট দূর করতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিশন কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাজারসংশ্লিষ্টদের মতে, দক্ষ ও অরাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বিএসইসি পরিচালিত হলে বাজারে সুশাসন প্রতিষ্ঠা, কারসাজি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমে সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।