চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার(২.৭১ বিলিয়ন ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত রবিবার একদিনেই রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা।
গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের এপ্রিলের প্রথম ২৬ দিনে দেশে এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৯ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত) সার্বিক চিত্র বিশ্লেষণেও ইতিবাচক ধারা স্পষ্ট। এ সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৪০৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসেবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০ দশমিক ২০ শতাংশ।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের কারণে প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।