অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

এমারেল্ড অয়েলের উৎপাদন বাড়ার পাশাপাশি বাড়বে মুনাফা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (EMERALDOIL) যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদ যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে স্থানীয় বাজার এবং জাপানের বাজারে বিক্রির জন্যে রাইস ব্রান অয়েলএবং কার্ড অয়েল উৎপাদন করবে। এ কারণে কোম্পানিটি যমুনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।

কোম্পানিটি জানিয়েছে চুক্তিটি সফলভাবে বাস্তবায়ন হলে কোম্পানিটির দিনে ৬০০ মেট্রিকটন উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

কোম্পানিটি ফিনিশড রাইস ব্রান অয়েল এবং কার্ড অয়েল উৎপাদন করবে; যা লোকাল মার্কেটে বিক্রি  করবে এবং জাপানের মার্কেটে রপ্তানি করবে।

কোম্পানিটি জানায়, দিনে ৬০০ মেট্রিকটন পণ্য উৎপাদন করলে বছরে ৯০০ কোটি টাকার পণ্য বিক্রি করতে পারবে। চুক্তি অনুযায়ী যমুনা এডিবল অয়েলের সাথে মুনাফা ভাগাভাগির পর কোম্পানিটির বছরে ৩০ কোটি টাকার মুনাফা বাড়বে বলে ধারণা করছে।

খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।