দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি (RENATA) গত ৪ঠা এপ্রিল ২০২৪, থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মেটোপ্রোলল টারট্রেট (Metoprolol Tartrate) নামের একটি ওষুধের ১২.৮ মিলিয়ন ট্যাবলেটের চালান পাঠিয়েছে।
এটিই প্রথমবারের মতো কোম্পানির তার নিজস্ব রাজেন্দ্রপুর, গাজীপুর (আরজিএফ) ইউএস–এফডিএ কর্তৃক অনুমোদিত কারখানা থেকে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করেছে।
উল্লেখ্য, রেনাটা ২০২২ সালে ফ্রোভ্যাট্রিপটানের মাধ্যমে মার্কিন বাজারে প্রবেশ করেছিল। তারপর ২০২৩ সালে মেটোলাজোন মার্কিন বাজারে সরবরাহ করে। এ দুটি পণ্যই অন্যত্র চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে মার্কিন বাজারে সরবরাহ করা হয়েছিল।
মেটোপ্রোলল টারট্রেট উচ্চ রক্তচাপ, এনজাইনা, হার্ট ফেইলিউর এবং অন্যান্য দ্রোগজনিত চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল ব্যাবহারিত একটি ওষুধ। মার্কিন বাজারে মেটোপ্রোলল টারট্রেট একটি বড় পণ্য এবং এর বাজার ক্রমবর্ধমান।
রেনাটার মিরপুর, রাজেন্দ্রপুর ও ভালুকা এই তিন সাইটে মোট ১৬টি কারখানা রয়েছে। রাজেন্দ্রপুর জেনারেল ফেসিলিট ২০২২ সালের নভেম্বর মাসে ইউএস–এফডিএ কর্তৃক অনুমোদন পায়। দেশীয় ১৬০ বিজ্ঞানীর প্রচেস্টায় কোম্পানিটি ৭০টি বায়ো ইকুইভেলেন্ট প্রোডাক্টস্ তৈরি করছে, যা পৃথিবীর ৪০টি দেশে রপ্তানি হয়।
১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড।বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিটির ওষুধ রফতানি হচ্ছে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.৬৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২.৬৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬.৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।