অর্থ লিপি

৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ২৬ চৈত্র ১৪৩২

রাজস্ব বাড়াতে ওয়েলথ ট্যাক্স ও ইনহেরিটেন্স ট্যাক্স চালুর ভাবনা এনবিআরের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের রাজস্ব আয় বাড়াতে সারচার্জের পরিবর্তে সম্পদ কর (ওয়েলথ ট্যাক্স) এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের ওপর ইনহেরিটেন্স ট্যাক্স চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, অনেক ক্ষেত্রে উত্তরাধিকারসূত্রে বিপুল সম্পদ পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর হয়। বিশ্বের বিভিন্ন দেশে ধরনের সম্পদের ওপরইনহেরিটেন্স ট্যাক্সপ্রচলিত রয়েছে। বাংলাদেশেও উচ্চমূল্যের সম্পত্তিবিশেষ করে সিটি করপোরেশন এলাকার সম্পত্তি, পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরের সময় উত্তরাধিকার কর আরোপের বিষয়টি বিবেচনাকরা হচ্ছে। মিউটেশনের আগে কর আরোপ করা যেতে পারে।

রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে দুর্নীতি ও ফাঁকফোকর বন্ধে জোর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ম্যানুয়াল পদ্ধতি তুলে দিয়ে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা হবে।

এছাড়া, ভ্যাট খাতে ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা চালু করা হয়েছে এবং আয়কর খাতে ২০২৫-২৬ অর্থবছর থেকে শতভাগ অনলাইন রিটার্ন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।