অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

সিটি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স খাতের কোম্পানি সিটি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CITYGENINS) এর ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে,ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক ভিত্তির উপর ভিত্তি করে দীর্ঘ মেয়াদে ” AAA” হিসাবে কোম্পানির রেটিং প্রদান করেছে; ৩১মার্চ, ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।  

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০২ টাকা।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৮৫ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ০.৫৪ টাকা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০.৮০ টাকা ।

ডিএসইতে গত কার্যদিবসে সিটি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারের সর্বশেষ ও সমাপনী দাম ছিল ৮৫.৯০ টাকা । গত এক বছরে ব্যাংকটির সর্বনিম্ন ৪৫.৫০ টাকা ও সর্বোচ্চ দর ছিল ৯৩.৯০ টাকা ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।