অর্থ লিপি

২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ১২ চৈত্র ১৪৩২

দেশে চিনের বিওয়াইডি গাড়ি তৈরি ও সরবরাহে রানার অটোমোবাইলসের বড় চুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির এর সঙ্গে একটি বড় ধরনের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি।

গত ২০শে মার্চ ২০২৬, অনুষ্ঠিত রানার অটোমোবাইলসের ১৯৪তম পর্ষদ সভায় এই ‘মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার’ চুক্তিটি অনুমোদিত হয়।

আজ এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে কোম্পানিটি এই বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়াও আজ মঙ্গলবার (২৪ শে মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমেও  এই বিষয়টি নিশ্চিত করেছে রানার অটোমোবাইলস।

চুক্তির মূল বিষয়বস্তু

অংশীদারিত্ব: রানার অটোমোবাইলস এবং চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কাজের পরিধি: এই চুক্তির অধীনে বাংলাদেশে বিওয়াইডি ব্র্যান্ডের গাড়ি উৎপাদন এবং সরবরাহের কাজ করবে রানার।

কৌশলগত গুরুত্ব: রানার অটোমোবাইলস জানিয়েছে, এই চুক্তিটি বাংলাদেশের অটোমোবাইল খাতের জন্য একটি মাইলফলক। এটি কেবল কোম্পানির জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

যা বলছে রানার কর্তৃপক্ষ

রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ মনে করছে, বিশ্বখ্যাত বিওয়াইডির মতো প্রতিষ্ঠানের সঙ্গে এই উচ্চপর্যায়ের অংশীদারিত্ব কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। কোম্পানিটি এই অংশীদারিত্বের কৌশলগত সম্ভাবনা এবং ইতিবাচক প্রভাবের বিষয়ে অত্যন্ত আশাবাদী।

উল্লেখ্য, বিওয়াইডি বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে তাদের এই উৎপাদনমুখী পদযাত্রা দেশের গ্রিন ট্রান্সপোর্টেশন বা পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।