পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড( CRYSTALINS) এবং সেনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SIPLC) কোম্পানি দুটির শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে ।
কোম্পানি দুটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ ২০২৬।
ঘোষণা অনুযায়ী, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অন্যদিকে সেনা ইন্স্যুরেন্স ঘোষণা করেছে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ। রেকর্ড তারিখ ৯ মার্চ ২০২৬ হওয়ায়, ওই দিন যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানি দুটির শেয়ার থাকবে, তারাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।
এছাড়া কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মার্চ ২০২৬ (ক্রিস্টাল ইন্স্যুরেন্স) এবং ৩১ মার্চ ২০২৬ (সেনা ইন্স্যুরেন্স)। এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর ঘোষিত লভ্যাংশ বিতরণ করা হবে।