অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

রেমিট্যান্সের রেকর্ড, ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৩.২২ বিলিয়ন বা  ৩২২ কোটি ডলার। এর আগে গেল বছরের মার্চ মাসে ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন বা ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড ছিল। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছে একই বছরের ডিসেম্বরে ৩.২২ বিলিয়ন বা  ৩২২ কোটি ডলার।

এরআগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গেল ২০২৫ সালের মে মাসে, ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২.৯৭বিলিয়ন বা ২৯৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ডিসেম্বরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ডলার, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে ৩৩ কোটি ৭০ লাখ ডলার বেশি।

একইসঙ্গে ২০২৪ এর ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ডলার। সে হিসাবে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ২৭ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, দেশের মার্কেটে হুন্ডির প্রভাব কমে গেছে, এছাড়া খোলা বাজারের তুলনায় ব্যাংকিং চ্যানেলেই রেমিট্যান্সের ভালো দর পাওয়া যাচ্ছে। একইসঙ্গে বছরের শেষ মাস হওয়ায় রেমিট্যান্স বেশি এসেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।