সরকার আসন্ন কৃষি মৌসুমে পর্যাপ্ত উপকরণ সরবরাহ নিশ্চিত করতে আজ দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন সার ক্রয় করা হবে, যার মোট মূল্য দাঁড়াবে ৩৯৯.৫০ কোটি টাকার বেশি।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৭তম সভায় সোমবার (২৪ নভেম্বর) এ অনুমোদন দেওয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)এক প্রস্তাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের ১০ম লট হিসেবে সৌদি আরবের স্যাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা।
অন্য প্রস্তাবে, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) ৭ম লট হিসেবে ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করবে। এর চুক্তিমূল্যও ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা। কমিটি উভয় প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।