অর্থ লিপি

১৩ জুন ২০২৬ শনিবার ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাস্ট ব্যাংক ৫০ হাজার কোটি টাকার আমানতের মাইলফলক স্পর্শ করেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংকের আমানত ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির আমানত বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৪৪ কোটি টাকা।১৯৯৯ সালে যাত্রা শুরু করা এই ব্যাংকটির গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ।

ব্যাংকটির কর্মকর্তারা কেক কেটে এই অর্জন উদ্‌যাপন করেছেন । ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত এক বছরে ব্যাংকটি তাদের সেবার বিস্তৃতি বাড়িয়েছে। এ জন্য একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। পাশাপাশি অনেক প্রতিষ্ঠানের বেতন হিসাব ট্রাস্ট ব্যাংকে চালু করেছে। এর ফলে ৯ মাসে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি আমানত বেড়েছে ব্যাংকটির।

৫০ হাজার কোটি টাকার আমানতের মাইলফলক স্পর্শ করার বিষয়ে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী গনমাধ্যম কর্মীদের বলেন, ‘আমাদের ব্যাংকের ওপর মানুষের আস্থা অনেক বেড়েছে। এ ছাড়া আমরা দেশজুড়ে আমাদের নেটওয়ার্ক বাড়ানো চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও গ্রাহকদের আরও কাছাকাছি সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ফলে ছোট ছোট আমানতকারীরা আমাদের ব্যাংকে টাকা জমা করতে শুরু করেছে। এ ছাড়া অনেক প্রতিষ্ঠানের বেতন আমাদের ব্যাংকের মাধ্যমে হচ্ছে। সব মিলিয়ে তাই আমাদের আমানতে ভালো প্রবৃদ্ধি হয়েছে।’

তিনি আরও  জানান, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকের যে আমানত বেড়েছে, তার মধ্যে ৬২ থেকে ৬৩ শতাংশই খুচরা গ্রাহকদের। বাকিটা করপোরেট ও এসএমই গ্রাহকদের।

ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরের নয় মাসের মধ্যে সবচেয়ে বেশি আমানত বেড়েছে গত মার্চে। ওই মাসে এক হাজার ৬৩৭ কোটি টাকা আমানত বেড়েছিল ব্যাংকটির। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আমানত বেড়েছে গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ১ হাজার ২৬২ কোটি টাকা আমানত বেড়েছে ট্রাস্ট ব্যাংকের। এই নয় মাসের মধ্যে সব মিলিয়ে চার মাস হাজার কোটি টাকার বেশি আমানত বেড়েছে ব্যাংকটির। মার্চ ও সেপ্টেম্বর ছাড়া বাকি দুই মাস হলো মে ও জুন। এর মধ্যে মে মাসে ১ হাজার ১৩৮ কোটি টাকা এবং জুনে ১ হাজার ১০৮ কোটি টাকা আমানত বেড়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি ব্যাংকটিকে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতি দিয়েছে। বন্ডটির নাম টিবিএল অষ্টম সাব-অর্ডিনেটেড বন্ড।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।