অর্থ লিপি

২৬ মে ২০২৬ মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

লভ্যাংশ ঘোষণা দিল ৫ কোম্পানি, দেখে নেই ফলাফল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৫ টি কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি ৫ টি যথাক্রমে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি, হাইডেলবার্গ সিমেন্ট, কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি ও  ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিপলস ইন্স্যুরেন্স পিএলসি

কোম্পানিটি  ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১৯ টাকা। যা আগের বছর ছিল ২.৮৪ টাকা।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫.২৪ টাকা, যা আগের বছর ছিল ৩.৬৬ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭.৯৫ টাকা, যা আগের বছর ছিল ৩৪.৮১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে  ২০ মে।

হাইডেলবার্গ সিমেন্ট

কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৫ টাকা।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৩.৯২ টাকা ।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।

কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি

কোম্পানিটি  ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১০ টাকা। যা আগের বছর ছিল ২.১৫ টাকা।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২.৫০ টাকা, যা আগের বছর ছিল ২.৯১ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩.৭৯ টাকা ।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুলাই  অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি

কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৯ টাকা। যা আগের বছর ছিল ২.০৬ টাকা।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১.৮৯ টাকা, যা আগের বছর ছিল ১.৮৫ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০.৫৫ টাকা, যা আগের বছর ছিল ২৯.৬৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

 ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি 

কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। যা আগের বছর ছিল ১.০৭ টাকা।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ০.৩১ টাকা, যা আগের বছর ছিল ০.৭৬ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১.৫৮ টাকা, যা আগের বছর ছিল ২১.১২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।