অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

মার্চের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ২০ হাজার ৩০০ কোটি টাকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে চলতি বছরের মার্চ মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার ৩০০ কোটি টাকা।

এই সময়ের মধ্যে প্রবাসীরা প্রতিদিন গড়ে ১১ কোটি ৪ লাখ ৬ হাজার ডলারের বেশি পাঠিয়েছেন।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এসব বিষয় জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় ছিল ৬ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গড়ে প্রতিদিন আসে প্রায় ৯ কোটি ২ লাখ ৭৩ হাজার ডলার।

চলতি মাসে রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার।

প্রবাসী আয়ের এ গতি অব্যাহত থাকলে মাস শেষে ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।