অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

ইউক্রেনকে ইউরেনিয়াম অস্ত্র সরবরাহ করা আমেরিকার অমানবিকতার সূচক আচারণ: রাশিয়া

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইউক্রেনকে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করার মার্কিন পরিকল্পনাকে ‘অমানবিকতার সূচক’ উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া।

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস টেলিগ্রামে বলেছে, ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অমানবিকতার একটি সূচক। ‘কৌশলগত পরাজয়’ ঘটানোর ধারণার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনের পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রস্তুত।

ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার একটি উপজাত।

পারমাণবিক বিশেষজ্ঞ এবং নীতি গবেষক এডওয়ার্ড জিস্ট বলেন, এগুলোতে কিছু তেজস্ক্রিয় বৈশিষ্ট্য থাকলেও পারমাণবিক অস্ত্রের মতো প্রতিক্রিয়া তৈরি করতে পারে না।

এদিকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের তিনটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করছে মস্কো। আরআইএ বার্তা সংস্থা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলেছে, একটি মস্কোর কাছে এবং দুটি দক্ষিণ রোস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে সংবাদ সংস্থা তাস বলছে, রোস্তভ-অন-ডন শহরে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কেন্দ্রস্থলে একটি ড্রোন বিধ্বস্ত হলে একজন আহত হন।

রোস্তভ অঞ্চলের অন্য ড্রোনটি শহরের বাইরে পড়েছিল।

সূত্র: রয়টার্স

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।