অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

এবার টিভি পর্দায় আসছে শাকিব খানের ‘তুফান’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আসছে বছরের ঈদ মাতাতে এবার টিভি পর্দায় আসছে শাকিব খান অভিনীত ও  রায়হান রাফি পরিচালিত ব্লক বাস্টার হিট সিনেমা ‘তুফান’। এবার এতে করে দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

এর আগে ব্যবসা সফল সিনেমা ‘তুফান’ ১৯ সেপ্টেম্বরে দুটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পায়।

‘তুফান’র ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে। এবারের ঈদুল ফিতরেই দর্শকরা টিভি পর্দায় সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে। এরই ধারাবাহিকতায় ‘তুফান’ নিয়ে আসা হচ্ছে। আশা করি, দর্শকরা ঈদে সিনেমাটি দারুণ উপভোগ করবেন।

আলফা আই স্টুডিওসের এমডি শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার ঈদে টেলিভিশন দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে যাচ্ছে। আশা করছি, টেলিভিশনের বিশাল দর্শকদের জন্য এটি হবে এক অনন্য বিনোদন অভিজ্ঞতা।’

২০২৪ সালের ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। মুক্তির পরই সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সিনেমায় সুপারস্টার শাকিব খান দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।