অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

শিল্পের যন্ত্রপাতি আমদানিতে বৈদেশিক ঋণ পাবে উদ্যোক্তারা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বৈদেশিক ঋণ গ্রহণের সুবিধা বাড়ানো হয়েছে শিল্প খাতের যন্ত্রপাতি আমদানির জন্য। এ খাতে এখন থেকে উদ্যোক্তারা বায়ার্স এবং সাপ্লাইয়ার্স ক্রেডিটের আওতায় এক বছরের পরিবর্তে তিন বছর মেয়াদি বৈদেশিক ঋণ নিতে পারবেন।

ঋণের মেয়াদ বাড়লেও এর বিপরীতে সুদের হার বাড়ানো যাবে না। সুদ রাখতে হবে আগের মতোই।

একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান শিল্পের যন্ত্রপাতি আমদানির জন্য ইতোমধ্যে মধ্যমেয়াদি এবং স্বল্পমেয়াদি ঋণের চুক্তি করেছে তাদের ঋণের মেয়াদও বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে গতকাল রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, শিল্পের যন্ত্রপাতি আমদানির জন্য উদ্যোক্তাদের সুবিধা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে বাজারে ডলারের ওপর চাপ কমবে। কারণ, স্বল্পমেয়াদি ঋণ নিলে দ্রুত পরিশোধ করতে হয় বলে ডলারের ওপর চাপ পড়ে। দীর্ঘমেয়াদি ঋণ সময় নিয়ে পরিশোধ করা যাবে বলে এতে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কম পড়ে।

এই নির্দেশনার আওতায় এক্সপোর্ট প্রসেসিং জোন, প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন, ইকোনমিক জোন, হাইটেক পার্ক এবং সরকার ঘোষিত বিশেষায়িত জোনের ভেতরে অবস্থিত কারখানার জন্য বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়া যাবে। এ সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বস্ত্র বিভাগের নিবন্ধন নিতে হবে। এর ভিত্তিতে ব্যাংককে এলসি খুলতে হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বিডার ফরেন ঋণ বা সাপ্লাইয়ার্স ক্রেডিট সংক্রান্ত বাছাই কমিটির ১৮২তম সভায় তিন বছর মেয়াদি ঋণের সিদ্ধান্ত হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।