দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের (MJLBD) গত ৩০ শে জুন ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৫২ শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। মানে শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ৫.২০ টাকা করে পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮.৭১ টাকা, যা আগের বছর ছিল (EPS) ৮.৭৩ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ১৪.৭৯ টাকা, যা আগের বছরে ছিল ১.৮৮ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৮.০৩ টাকা, যা আগের বছরে ছিল ৪৪.২৭ টাকা।

আগামী ১৯ ডিসেম্বর ,২০২৪ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামীকাল(২৮ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ কাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।