অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

গুলশান-বনানী এলাকায় যান চলাচল বন্ধ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা-১৭ উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যান চলাচলের বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি সড়কে ঢোকার মুখে বসানো হয়েছে পুলিশি তল্লাশি। অনুমোদিত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

আজ সোমবার (১৭ই জুলাই) রাজধানীর বনানী, চেয়ারম্যান বাড়ি, মহাখালী, ভাষানটেক, গুলশান এলাকা ঘুরে দেখা গেছে, ঢোকার মুখে প্রতিটি সড়কে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দায়িত্বরত ট্রাফিক সদস্যরা প্রতিটি গাড়ির গন্তব্য জানতে চাইছেন। যাদের বৈধ কার্ড রয়েছে, বৈধ স্টিকার রয়েছে সেসব গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে। তবে মোটরসাইকেল ও সিএনজি ঢুকতে দেওয়া হচ্ছে না।

 

বনানী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক ট্রাফিক কর্মকর্তা বাংলা জানান, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।

গুলশান, বনানী ও মহাখালী এলাকায় ঢোকার মুখ বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে প্রধান সড়কে। রাজধানীতে ঢোকার মুখে এবং বের হয়ে যাওয়ার সময় দীর্ঘ গাড়ির জট দেখা গেছে।

এছাড়া বনানী থেকে গুলশান চলাচল করা ঢাকা চাকা গণপরিবহন সার্ভিসটি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মিরপুর ১০ নম্বর থেকে সৈনিক ক্লাব পর্যন্ত গণপরিবহন চলাচল। বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার বাহন রিকশা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।