শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জায়ান্ট কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (OLYMPIC) লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে ।
কোম্পানিটি জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ২৭ অক্টোবর ২০২৪ তারিখে বেলা ৪ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ,২০২৪ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য গতবছর কোম্পানিটি ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।