অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

এলপি গ্যাসে ভ্যাট কমনো হয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের (এলপিজি) ওপর কর কাঠামো পুনর্বিন্যাস করেছে সরকার।

বাজার স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যটির দাম ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে আমদানি পর্যায়ে পূর্বের দুই শতাংশ আগাম করও তুলে দেওয়া হয়েছে।

তবে, নতুন ব্যবস্থায় আমদানি পর্যায়ে সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনও ভ্যাট কার্যকর থাকবে না। অর্থাৎ, করের ভার এককভাবে আমদানি পর্যায়ে নির্ধারিত হওয়ায় সরবরাহ শৃঙ্খলের পরবর্তী ধাপে অতিরিক্ত ভ্যাটের চাপ থাকবে না।

এনবিআর বলছে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) আবেদনের প্রেক্ষিতে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর কাঠামোর এ পরিবর্তনের ফলে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে এলপিজির বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় থাকবে এবং সরাসরি উপকৃত হবেন সাধারণ ভোক্তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।