অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ থেকে ডিম ও আলুসহ ৪ পণ্য বিক্রি করবে সরকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায়।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, নির্দিষ্ট আয়ের মানুষদের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ, পটল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করতে যাচ্ছি। সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্নআয়ের গোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবে।

কৃষি সচিব বলেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় আবদুল গনি রোডে খাদ্য অধিদফতরের মহাপরিচালক কার্যালয়ের সামনে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রির উদ্বোধন করা হবে। খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন ও কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত থাকবেন।

প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং সবুজ শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কম দামে বিক্রি হবে।

মন্ত্রণালয় সরাসরি কৃষকদের কাছ থেকে পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ এবং পটল সংগ্রহ করবে এবং শহরের নির্দিষ্ট স্থানে ওএমএসের মাধ্যমে বিক্রি করবে জানিয়ে কৃষি সচিব বলেন, আগামী দুই সপ্তাহের জন্য পণ্য বিক্রির করতে কমপক্ষে ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে। যদি পাইলট প্রকল্প সফল হয় তবে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে।

সূত্র: বাসস

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।