অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

তুরস্কের কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল বুধবার (৩রা জানুয়ারি) কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেন, কৃষ্ণসাগর শস্য চুক্তি পুনরায় সক্রিয় করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চুক্তি পুনরুজ্জীবিত করার মাধ্যমে শস্য সংকট সমাধান হবে।

অতীতে চুক্তি মেনে চলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে কার্যকর ভূমিকা পালন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রাশিয়াকে চুক্তিতে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘও। ইতিমধ্যে এ নিয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

ইউরোপের রুটির ঝুড়ি বলে পরিচিত ইউক্রেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আফ্রিকা, চীন-সহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে গম, যব, বার্লি, ভুট্টা, সূর্যমুখী ফুলের তেলের একটি প্রধান সরবরাহকারী।

২০২২ সালে রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেনীয় খাদ্যপণ্য সরবরাহের ওপর নির্ভর করতো বিশ্বের ৪০ কোটির বেশি মানুষ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।